ব্যাংকের ভল্ট ভেঙে ৩৩ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গত বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, ডাকাতেরা ভল্ট ভেঙে ৩২ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার আইয়ুব আলী ও দারোয়ান আবুল কাশেমকে আটক করেছে।ব্যাংকের ব্যবস্থাপক এম এম সেলিম আহমেদ জানান, মূল প্রবেশপথসহ অন্যান্য দরজার তালা অটুট থাকলেও তাঁর কক্ষের পেছনের জানালার লোহার শিক ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা সুকৌশলে ভল্ট ভেঙে ৩২ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ক্যাশিয়ার মাঝেমধ্যে ব্যাংকের কাজ শেষে রাতে ব্যাংকেই থাকতেন। দুই দিন ধরে তিনি রাতে ব্যাংকে অবস্থান করছিলেন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ জানান, বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।