প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে শেয়ারবাজার-বিষয়ক কমিটির প্রতিবেদনে যেসব ব্যাংকের সংশ্লিষ্টতার কথা বিভিন্নভাবে উঠে এসেছে, সেসব ব্যাংকের শেয়ারবাজার-ভিত্তিক কার্যক্রম ব্যাপকভাবে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।জানা গেছে, শেয়ারবাজারের দৈনন্দিন কেনা-বেচা এবং নানাভাবে বিভিন্ন ব্যাংক জড়িয়ে আছে। ্রতিবেদনে শাহ্জালাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের নাম এসেছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনটি পেলে এর ভিত্তিতে প্রতিবেদনে উল্লিখিত ব্যাংকগুলোর সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপকভিত্তিক পরিদর্শনের কাজ করা হবে।