বয়স্ক ভাতার জন্য অপেক্ষা করতে করতে ব্যাংকের সামনে মারা গেলেন কবির আহম্মদ (৬৭) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ফেনী সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে সোনালী ব্যাংকের পুরান রানিরহাট শাখার সামনে এ ঘটনা ঘটে।
কবির আহম্মদের বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের কাজিরবাগ গ্রামে৷
স্থানীয় সূত্র জানায়, বয়স্ক ভাতার জন্য সকাল ১০টায় লাইনে দাঁড়ান কবির আহম্মদ। বেলা ১১টার দিকে ভাতা দেওয়ার কাজ শুরু হয়৷ একটার পর বিরতি দেওয়া হয়। এরপর আবার ভাতা বিতরণের কাজ শুরু হয়।
আবদুল লতিফ নামের এক ব্যক্তি বলেন, তিনি বেলা তিনটার দিকে ব্যাংকে গিয়ে দেখেন শতাধিক ব্যক্তি ভাতার জন্য লাইনে দাঁড়ানো। তিনি জানান, দাঁড়িয়ে থাকতে না পেরে একপর্যায়ে কবির আহম্মদ ব্যাংকের িনচের একটি চা-দোকানে বসে পড়েন৷ পরে তিনি সেখানেই মারা যান৷
চা-দোকানদার মফিজুর রহমান জানান, তিনি কবির আহম্মদকে সকাল ১০টা থেকে ভাতার জন্য অপেক্ষা করতে দেখেছেন।
বয়স্ক ভাতা বিলির দায়িত্বে থাকা ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আবদুস ছাত্তার জানান, গতকাল ১৭৫ জনকে ভাতা দেওয়া হয়েছে। তাঁর দাবি, বেলা তিনটায় অল্প কয়েকজন ব্যক্তি লাইনে ছিলেন৷
কািজরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ওই ব্যক্তির লাশ ব্যাংকের সামনে থেকে তাঁর বািড় পেঁৗছে দেন৷