ব্যাখ্যা চাইবেন সুরঞ্জিত সেনগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারে দীর্ঘ সময় লাগার বিষয়ে মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইবেন সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শুক্রবার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনার আয়োজন করে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ১০ বছরে যতটুকু এগিয়েছে, তাতে আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি সন্তুষ্ট নই। কোনো অজুহাতেই এই মামলা ১০ বছর অতিবাহিত হতে পারে না। সংসদীয় কমিটির পরবর্তী সভায় মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইব।’ বাসস