ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা জানাতে তাঁকে আবারও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২৷ আগামী ১৫ জুনের মধ্যে তাঁকে এ জবাব দিতে হবে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন৷ এ ছাড়া বিষয়টি বিচারাধীন থাকাকালে এ নিয়ে গণমাধ্যমে কোনো উপসম্পাদকীয় বা মন্তব্য প্রকাশ না করারও আদেশ দেন ট্রাইবুনাল৷ গতকাল ট্রাইবুনালে বার্গম্যান ছাড়াও তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন৷
গত ১৭ এপ্রিল এক আদেশে ট্রাইবুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবু৵নালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় বার্গম্যানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ১৫ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে হবে৷