প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের একটি রেলস্টেশনে গত বুধবার লাগেজ ফেলে রেখে যাওয়ার ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্টেশনে দুই মাসের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। ৩৪ বছর বয়স্ক ওই বাংলাদেশি লাগেজ রেখে দোকানে কিছু কিনতে গিয়েছিলেন বলে জানা গেছে। স্টেশনে বাইসাইকেল রাখার স্থানের পাশে মালিকবিহীন ওই লাগেজ দেখতে পেয়ে অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে প্রযুক্তির মাধ্যমে ব্যাগের মালিককে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে জানা যায় তিনি বাংলাদেশি। ব্যাগে জামাকাপড় এবং ওষুধ পাওয়া গেছে তল্লাশি করে। টুডে