ব্যাগগুলো সরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছে ঝুলে থাকা স্যালাইনের ব্যাগগুলো গত রোববার দুপুরে সরিয়ে ফেলা হয়েছে। তবে হাসপাতালের অন্যান্য জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা চিকিৎসাবর্জ্য আগের মতো রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যত্রতত্র চিকিৎসাবর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকার ব্যাপারে গত রোববার প্রথম আলোর মহানগর পাতায় ‘গাছে ঝুলছে স্যালাইনের ব্যাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন দুপুরেই হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয় থেকে কর্মচারী পাঠিয়ে গাছে ঝুলে থাকা স্যালাইন ও রক্তের ব্যাগগুলো সরিয়ে ফেলা হয়।