ব্যাচেলরদের বাসা ছাড়তে নির্দেশনা দেয়নি ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা প্রদান করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীতে ব্যাচেলরদের বাসা ছাড়ার একটি গুজব ছড়িয়ে পড়ার পর ডিএমপি এ বিষয়ে তাদের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে এ তথ্য প্রকাশ করে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তয়াছির জাহান প্রথম আলোকে বলেন, এটা গুজব। ডিএমপি এ বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করেনি। তাই এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।