ব্যাজ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার বিভাগীয় পদোন্নতি ২০১৬-এর আওতায় গত শুক্রবার পদোন্নতিপ্রাপ্ত ৮৯ জন পুলিশ কর্মকর্তার র্যাং ক ব্যাজ প্রদান করা হয়। এ উপলক্ষে লালমনিরহাট পুলিশ লাইনস মিলনায়তনে গত শুক্রবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিম। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন। বক্তব্য দেন সিনিয়র এএসপি লিজা বেগম, এএসআই পদোন্নতিপ্রাপ্ত শেফালী বেগম, তহিদুল হাসান প্রমুখ। জেলা পুলিশের আওতাধীন সিপাহি থেকে ৬৮ জন এএসআই ও এএসআই থেকে ২১ জন এসআই পদোন্নতি পেয়েছেন।