ব্যাটারি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত অবস্থায় একটি মুঠোফোন কোম্পানির টাওয়ারের ১৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল আটটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের নীলকণ্ঠ সেতুর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ব্যাটারি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিগুলো উদ্ধার করে নিয়ে আসে। শ্রীমঙ্গল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবীর ব্যাটারি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাটারির জন্য কেউ এ পর্যন্ত খোঁজ করেনি। ব্যাটারিতে গ্রামীণফোনের সিল রয়েছে।’