ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে আন্দরকিল্লা নগর ভবনে (সিটি করপোরেশন কার্যালয়) অবস্থান নিয়েছেন অটোরিকশা শ্রমিক ও মালিকদের দুটি সংগঠনের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা তৈরির কারখানা, গ্যারেজ, শো-রুম ও ব্যাটারি চার্জ দেওয়ার জায়গাগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে সিলগালা করা।
এ বিষয়ে সিটি মেয়র এম মনজুর আলমের সঙ্গে সংগঠন দুটির নেতারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আখতার প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটা থেকে আমাদের সব নেতা-কর্মী নগর ভবনে অবস্থান নিয়েছেন। আমরা এখন মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনায় বসেছি। এরপর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’