ব্যাটারিচালিত অটোরিকশায় ঢাকায় যাত্রা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আট জেলায় কোথাও যাত্রী পরিবহনের বাস চলাচল করছে না। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রোগীদের জরুরি চিকিৎসা নিতে হাসপাতালে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
রংপুর-বগুড়া-দিনাজপুর মহাসড়কের রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আরও কিছু এলাকায় অটোরিকশার চলাচল দেখা যায়। বাস টার্মিনালে গতকাল বিকেলে ব্যাগসহ মালামাল নামাচ্ছেন একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা আবুল বাসেদ। তিনি বললেন, ‘বাস না থাকায় ভোরে রাজশাহী থেকে ট্রেনে রওনা দিয়েছি।
ঢাকা থেকে রংপুর এসে আটকা পড়েছেন অনেকেই। এর মধ্যে গতকাল সকালে শহরের মডার্ন মোড়ে গিয়ে দেখা যায়, লোকজন বড় বড় ব্যাগ নিয়ে অটোরিকশা চেপে বসেছেন। ঢাকায় যাত্রা শুরু করেছেন শহরের কামালকাছনার সাজিন হোসেন, তাঁর স্ত্রী ও দুই সন্তান। তাঁরা জানালেন, যেভাবেই হোক তাঁদের ঢাকা যেতে হবে।
অটোরিকশার চালক আলী আজম বলেন, রংপুর থেকে বগুড়া যেতে ছয়বার অটোরিকশা বদল করতে হবে। এরপর একইভাবে বগুড়া থেকে থেমে থেমে ঢাকায় যাচ্ছেন মানুষজন।