ব্যাটারিচালিত রিকশা চট্টগ্রামের রাস্তায় চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়া জেলা প্রশাসন, সিডিএ, রিকশামালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা রাস্তায় থাকবে না। হাইকোর্ট থেকে ছয় মাসের আদেশ নিয়ে আসা হয়, যা রোববার শেষ হচ্ছে। তাই সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা রাস্তায় থাকবে না।
রিকশাচালকেরা বলছেন, চট্টগ্রামের রাস্তা উঁচু-নিচু। এ কারণে প্যাডেলচালিত রিকশা চালানো কষ্টকর।