ব্যাটারিচালিত রিকশা চলাচল আবার বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে আবার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দিচ্ছে পুলিশ। আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালত আবার এই রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন বলে একজন আইনজীবী চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরা ওই চিঠির ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দিচ্ছি, যা বুধবার সকাল থেকে কার্যকর হবে।’
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে দীর্ঘদিন তুঘলকি কাণ্ড চলছে। বিশেষ করে বর্তমান পুলিশ কমিশনার আসার পর পুলিশ একবার বন্ধ করে দেয় ব্যাটারিচালিত রিকশা। আবার উচ্চ আদালতের নির্দেশে চালু হয়। কিন্তু সিএনজিচালিত অটোরিকশার মিটার চালু না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দিলেই নগরে পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্যাডেলচালিত রিকশা ভাড়া ও সিএনজিচালিত অটোরিকশা ভাড়া দ্বিগুণ বেড়ে যায়।