ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, শ্যামপুর ও কদমতলী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ও টোকেন ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যুৎ অপচয়কারী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ভ্যান প্রতিরোধ কমিটি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এসব ব্যাটারিচালিত রিকশা আটকে আদালতের নির্দেশনা থাকলেও তা করছে না পুলিশ। বরং এসব অবৈধ রিকশা আটক না করাতে টোকেন ব্যবসায়ীদের দৌরাত্ম্য আরও বেড়েছে। বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তা বন্ধ করে দিলে শহরে যানজট কমে আসবে। দেশের বিদ্যুৎ সাশ্রয় হবে। তাই এসব রিকশা চলাচল বন্ধ ও টোকেন ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে হবে।
বিদ্যুৎ অপচয়কারী অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম হায়দার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি৷