ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রেসক্লাব ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক সমিতি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম মহানগর ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক সমিতির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক সমিতির নেতা ফরিদুল আলম মাস্টার, আবুল হাসান, মো. বেলাল, আবু সুফিয়ান, স্বপন বিশ্বাস, মনির হোসেন, মো. আবু তাহের প্রমুখ।
ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক সমিতির নেতারা দাবি করেন, উচ্চ আদালতে করা তাঁদের রিট পিটিশন খারিজ হয়নি। ফলে, তাঁদের সমিতির ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেওয়া হলে আদালত অবমাননার মামলার আশ্রয় নিতে বাধ্য হবেন। নীতিমালা করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানান নেতারা।