ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশার শ্রমিকেরা গতকাল রোববার বিভিন্ন দাবিতে আট ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাঁরা শহরে মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়ন, ফরিদপুরের সভাপতি মো. আক্কাস হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, শহরে প্রায় চার হাজার অটোরিকশা চলাচল করে। কিন্তু ফরিদপুর পৌরসভায় মাত্র এক হাজার ২৫৬টির লাইসেন্স দিয়ে বাকিগুলোর লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। স্মারকলিপিতে লাইসেন্স দেওয়ার পাশাপাশি এসব অটোরিকশার জন্য পৃথক স্ট্যান্ড করার দাবি জানানো হয়।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কোনো আইনগত বৈধতা নেই। এতে লোডশেডিংয়ের মাত্রা যায় বেড়ে। এ জন্য সরকারি নীতিমালার আলোকেই এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘আমরা লাইসেন্স দেওয়া শুরু করেছিলাম। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছি।’