ব্যাটারিচালিত ৬৫ অটোরিকশা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিসিক শিল্পনগরীর একটি পরিত্যক্ত কারখানা থেকে ব্যাটারিচালিত ৬৫টি অটোরিকশা জব্দ করা হয়েছে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টেনে ্ব্যাটারিতে চার্জ দেওয়ার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে এগুলো আটক করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা বিসিক শিল্পনগরীর ১ নম্বর সড়ক এলাকার একটি পরিত্যক্ত কারখানা থেকে ৫২টি ও স্কাইল্যাব ফার্মাসিস্ট লিমিটেড এলাকার আরেকটি পরিত্যক্ত কারখানা থেকে ১৩টি অটোরিকশা আটক করি। এ ব্যাপারে তদন্ত করে মামলা করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, অবৈধভাবে তার টেনে একটি চক্র দীর্ঘদিন থেকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিচ্ছে। এতে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। অটোরিকশাগুলো আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’ পুলিশ এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানা গেছে, কুমিল্লা শহরে প্রায় চার হাজারের মতো ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে মাত্র ৩০০টির। এসব অটোরিকশার কারণে কুমিল্লা শহরে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।