ব্যাটারির বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি থেকে বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মা দুজন সেলিনা আক্তার (৪৫) ও তাঁর ছেলে সেলিম মিয়া (২০)। সেলিনা আক্তার শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার কালুয়া এলাকায়।

স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, বাসার একটি ঘরে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন সেলিম মিয়া। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ব্যাটারি থেকে চার্জার খুলতে গিয়ে প্রথমে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করতে মা সেলিনা আক্তার এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।