ব্যাটারির ভেজাল পানি উৎপাদন করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ব্যাটারির ভেজাল পানি উৎপাদনের অপরাধে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত মাজেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে এই টাকা শোধ করে এবং ভবিষ্যতে এমন বেআইনি কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে মাজেদুল ছাড়া পান।
লালমনিরহাট সদরের নামাটারী গ্রামের মাজেদুল প্রায় দুই বছর ধরে নিজ বাড়িতে ব্যাটারির ভেজাল পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালমনিরহাটের নির্বাহী হাকিম আরাফাত হোসেন গতকাল সন্ধ্যায় মাজেদুলকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।