ব্যাটারির ভেতর থেকে সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৫৭৫ গ্রাম। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গিয়াস উদ্দিন বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগ তল্লাশি করেন। ব্যাগে একটি চার্জার লাইট পাওয়া যায়। এই লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি বার উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০ গ্রাম সোনার গহনাও জব্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক|