ব্যাডমিন্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সামাজিক সম্প্রীতি ও বিনোদনেরও অন্যতম মাধ্যম খেলাধুলা’ এ স্লোগানে ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেট নগরের চৌকিদেখি এলাকার ‘৬ নম্বর গলি সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত রোববার রাতে শেষ হয়েছে। নববর্ষ সামনে রেখে গত শনিবার প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুই দিনের প্রতিযোগিতা শেষে রোববার রাতে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম পরিচালক ইমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর দপ্তর) শাহরিয়ার আল মামুন প্রমুখ বক্তব্য দেন।