প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার বিকেল পাঁচটার দিকে গোপালগঞ্জের কেন্দ্রীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ২-০ ব্যবধানে এসিসিই বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। বিজয়ী দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন মাস্টার্স শ্রেণির ছাত্র শেখ আজমাইন হোসেন ও অনার্স প্রথম বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফয়সাল আহমেদ। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসিরউদ্দিন বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আশিকুজ্জামান ভূঁইয়া। ফরিদপুর অফিস