ব্যাডমিন্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলাধুলা’ স্লোগান প্রতিপাদ্য করে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে মাসব্যাপী শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও বিআরডিবির কর্মকর্তা মো. ফিরোজ আলম জুটি ৫-২ ব্যবধানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক ও মো. সজীব জুটিকে পরাজিত করে বিজয়ী হন। তৃতীয় স্থান লাভ করেন কৃষি কর্মকর্তা সরোয়ার জামান-সাংবাদিক এমরান হাসান সোহেল জুটি। এতে মোট ১৩টি দল অংশ গ্রহণ করে। বিজয়ী, রানারআপ ও তৃতীয় স্থানধারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।