প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর ক্লাবে আজ শনিবার থেকে শুরু হচ্ছে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইসমাইল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: মোহামেডান স্পোর্টিং ক্লাব, নতুনবাজার ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, উদয়ন ক্লাব, চাঁদপুর ক্রিকেট একাডেমি, চাঁদপুর ক্লাব, রিভার সাইড ক্লাব, নাজিরপাড়া ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, গুয়াখোলা ক্রীড়া চক্র, পাইওনিয়ার ক্লাব, প্রফেসর পাড়া ক্রীড়া চক্র ও অলস্টার ক্লাব।