ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে চার দিনব্যাপী আন্তজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। জলঢাকা পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিসিসি (ডোমার ব্যাডমিন্টন কোচিং সেন্টার) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মার্জিয়া সুলতানা। টুর্নামেন্টে জেলার ১৬টি ব্যাডমিন্টন দল অংশ নিচ্ছে।