ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর কোনো দাবি নাই, পাঠাগার পুনর্নির্মাণের বিকল্প নাই’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠসংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে আন্তবাউফল শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় ক্লাব ২-০ ব্যবধানে নান্নু স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যাভূমি শিক্ষানিকেতনের সহযোগিতায় বাউফল সাধারণ পাঠাগার পুনর্নির্মাণ দাবি আদায় বাস্তবায়ন কমিটি এ টুর্নামেন্টের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান। সভাপতিত্ব করেন পাঠাগার পুনর্নির্মাণ দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|