ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। জয়শ্রী ইউনিয়ন ব্যাডমিন্টন দলকে হারিয়ে সেলবরষ ইউনিয়ন ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয়েছে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হয়। এ ছাড়া সব খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।