ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে রেনেসাঁ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত ওই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টুটুল চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী সয়রুল হুদা। ফাইনাল খেলায় মুকিত ও ঋত্বিক এবং মামুন ও তাহমিদ অংশ নিয়ে মুকিত ও ঋত্বিক চ্যাম্পিয়ন হন।