প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উপজেলা পরিষদের উদ্যোগে থানা চত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।