ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত বুধবার রাতে শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে শরাফত-পাপ্পু জুটি চ্যাম্পিয়ন ও নুরুল ইসলাম-সুমন জুটি রানার্সআপ হয়েছে। চূড়ান্ত খেলায় শরাফত-পাপ্পু জুটি ২-১ গেমে নুরুল ইসলাম-সুমন জুটিকে পরাজিত করে। খেলা শেষে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম ও পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিজয়ী ও বিজিত জুটির মধ্যে পুরস্কার বিতরণ করেন।