ব্যাডমিন্টন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী শতবর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সন্ধ্যা সাতটায় ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ৭৪ জন পুরুষ ও ২৫ জন নারী অংশ নিচ্ছেন। এতে কুমিল্লা ক্লাব ছাড়াও চট্টগ্রাম, গুলশান ও উত্তরা ক্লাবের সদস্যরা অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্লাবের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়।