ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গত শুক্রবার গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়।
বিদ্যালয় সূত্রে জানায়, ওই দিন রাতে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবুল হোসেন ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম হোসেন।
এতে ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় রংপুর জেলাকে হারিয়েছে নীলফামারী।