ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়াতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে ১ নভেম্বর ডোমার ব্যাডমিন্টন কোচিং সেন্টারের (ডিবিসিসি) উদ্যোগে জলঢাকা পৌরসভায় একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মার্জিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউএনও হাসান হাবিব, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন, ডিবিসিসির নীলফামারী জেলা সভাপতি সাজ্জাদ চৌধুর প্রমুখ।