প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে নগরের তালাইমারী এলাকায় আওয়ামী লীগের একজন কর্মী বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ (৩৫)। তিনি নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন। তাঁর বাড়ি নগরের কাজলা ফুলতলা এলাকায়। বাবার নাম আশরাফ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে আবদুর রশিদ তালাইমারী এলাকায় শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা তিনটায় মারা যান তিনি।