ব্যানার-ফেস্টুন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড এলাকায় যত্রতত্র ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। গতকাল বুধবার পর্যন্ত দুই দিনে ১ হাজার ২০০টি ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার অপসারণ করা হয়েছে। অনুমতি না নিয়ে এসব ফেস্টুন-ব্যানার নগরের সৌন্দর্যহানি ঘটাচ্ছিল। মঙ্গলবার সুরমা পয়েন্ট থেকে শুরু করে রিকাবিবাজার, তালতলা, চৌহাট্টা ভিআইপি সড়ক ও আশপাশের স্থাপনা এবং বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ১ হাজার ২০০ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করা হয়। সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার মো. হানিফুর রহমান জানান, যত্রতত্র টাঙানো ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নগরের সৌন্দর্য হারাচ্ছে। পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।