ব্যানার-ফেস্টুনের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পুরোনো বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত আজ শুক্রবারের জনসভায় ব্যক্তিগত ব্যানার ও ফেস্টুনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে দলের নেতাদের বিভক্তি ঢাকতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
জানা যায়, নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং বিরোধী দলের অপপ্রচার মোকাবিলায় জেলা আওয়ামী লীগ আজ বিকেলে নাটোরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ডে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খায়রুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জনসভায় নিজেদের অবস্থান জানান দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরাও উঠেপড়ে লেগেছেন। তবে ১৪ সেপ্টেম্বর দলের বর্ধিত সভায় জনসভাস্থলে ব্যক্তিগত ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সভায় শুধু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে ব্যানার আনার কথা জানানো হয়।