ব্যানার-বিলবোর্ড সরাল ডিএনসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরার ১ ও ১৭ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ হাজার রাজনৈতিক ব্যানার, পোস্টার ও বিলবোর্ড উচ্ছেদ করেছে। উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় সূত্র এসব তথ্য দিয়েছে। ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে দৃষ্টিকটু এমন সব রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরানোর কার্যক্রম চলছে। এগুলো সরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মেয়রের কাছে একটি লিখিত আবেদনপত্র পাঠান। পরে মেয়র আনিসুল হকের নির্দেশ অনুযায়ী ১ নম্বর আঞ্চলিক কার্যালয়ের অর্ন্তভুক্ত সব এলাকা থেকে এগুলো সরিয়ে ফেলা হয়।