ব্যানার লাগাতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলের পাশে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হক (২৬) নামে এক যুবক মারা গেছেন। গত শনিবার রাত ১২টায় জেলা কারাগারের পাশে এ ঘটনা ঘটে। মোজাম্মেলের বাড়ি নোয়াখালীর সোনাপুরে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার রাত ১২টার দিকে মোজাম্মেল হক ব্যানার লাগাতে ৩০ ফুট উঁচু একটি বিলবোর্ডে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মোজাম্মেলের আত্মীয় সুমন জানান, মাত্র ১০০ টাকার বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবি-সংবলিত ব্যানারটি লাগাতে মোজাম্মেল ওই বিলবোর্ডের ওপর ওঠেন।