ব্যানারে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে ব্যতিক্রম আয়োজন করেছে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ। দিনটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় স্বাধীনতার ইতিহাস লেখাসংবলিত ৭০ ফুট ব্যানার উন্মোচন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, আলোচনা, প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল উদ্বোধনী দিনে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসসংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। উদ্বোধনী দিনে কলেজের অধ্যক্ষ মো. সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।