ব্যান্ডউইট্থ রপ্তানি বিদ্যুৎ আমদানির উদ্বোধন ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ইন্টারনেট ব্যান্ডউইট্থ রপ্তানি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা ও নয়াদিল্লি থেকে
দুই প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। খবর দ্য স্টেটসম্যানের।
ত্রিপুরার বিদ্যুৎ ও পরিবহনমন্ত্রী মানিক দে গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ওই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
মানিক দে আরও বলেন, ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে বাংলাদেশে। সরবরাহ করা ওই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে সাড়ে ৫ পাঁচ টাকা। বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ ও ত্রিপুরায় ৪৭ কিলোমিটার সরবরাহ লাইন নির্মাণ করা হয়েছে।