ব্যান্সডকসহ সংসদে তিনটি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে গতকাল মঙ্গলবার তিনটি বিল পাস হয়েছে। পাস হওয়া বিল তিনটি হচ্ছে: বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) বিল, ২০১০; ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি বিল, ২০১০ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিল, ২০১০।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলিতে এই বিল তিনটি পাসের জন্য উত্থাপন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।তিনটি বিলের ওপর সংশোধনী প্রস্তাবগুলোর যাচাই-বাছাই ও জনমত জরিপের প্রস্তাব রেখে বিরোধী দলের সদস্য জয়নাল আবেদিন, জাফরুল ইসলাম চৌধুরী, সৈয়দা আশিফা আশরাফী, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, সাম্মী আখতার, রাশেদা বেগম, রেহানা আক্তার, হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।বিরোধী দলের সংশোধনী প্রস্তাবগুলো স্পিকার ভোটে নিষ্পত্তি করেন। মাগরিবের বিরতির পর আইন প্রণয়ন কার্যাবলি পুনরায় শুরু হলে ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তিনটি বিলই কণ্ঠভোটে পাস হয়।