প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ৫০০ বেডের আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল নির্মাণ তহবিলে ব্যাবিলন গ্রুপ ২৫ লাখ টাকা দিয়েছে।
গতকাল শুক্রবার ব্যাবিলন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের কাছে এ টাকা হস্তান্তর করেন। ৭০ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অংশ হিসেবে টাকাটি দেওয়া হয়। এর আগে প্রথম কিস্তিতে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। এই দানের মাধ্যমে হাসপাতালের একটি অপারেশন থিয়েটার ব্যাবিলন গ্রুপের নামাঙ্কিত করা হবে।
এ সময় অন্যদের মধ্যে ব্যাবিলন গ্রুপের চেয়ারম্যান এমদাদুল ইসলাম, পরিচালক নিছার আহমেদ, আবিদুর রহমান, মঈনুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।