ব্যালট ও সিলসহ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কর্ণফুলী থানার এলাকার চর পাথরঘাটা ইউনিয়নে ছয় শ ব্যালট পেপার, সিলসহ আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদকে আটক করা হয়েছে। আজ শনিবার ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে আটক করেন।
স্থানীয় লোকজন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলার সময় চেয়ারম্যান প্রার্থী সাবের দুই শ ব্যালট পেপার ও সিল নিয়ে টয়লেটে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে ম্যাজিস্ট্রেট মাহবুব তাঁকে টয়লেট থেকে বের করে আটক করেন। পরে ওই চেয়ারম্যান প্রার্থীর ব্যবহৃত গাড়ি থেকে আরও দুই শ ব্যালট পেপার পাওয়া যায়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সাবেরকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।