ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, মেঘনায় দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার বড় সাপমারা প্রাথমিক বিদ্যালয় ও বড়ইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ রোববার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পরে এ দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কেন্দ্র দুটিতে ভোট নেওয়ার চেষ্টা চলছে।