ব্যালট পেপার পাঠানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম দফায় গতকাল শনিবার রংপুর ও রাজশাহী বিভাগে ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল পাঠানো হয়। আগামী বুধবার রাজশাহী ও রংপুর বিভাগে পৌরসভা নির্বাচন হবে। আজ রোববার বরিশাল ও খুলনা বিভাগে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী মালামাল পাঠানো হবে। বৃহস্পতিবার এ দুটি বিভাগে ভোট গ্রহণ করা হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী তিন দিনের মধ্যে সব পৌরসভার জন্য ব্যালট পেপার ও অন্যান্য কাগজপত্র পাঠানোর কাজ শেষ করবে নির্বাচন কমিশন। ঢাকায় ১৭ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৮ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। কাল সোমবার থেকে ঝুঁকিপূর্ণ পৌরসভাগুলোতে সশস্ত্র বাহিনী মোতায়েনের কাজ শুরু হবে।