ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল মঙ্গলবার নয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এ সময় পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ানগর ইউনিয়নের সাধুপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিকেল সাড়ে চারটার দিকে ভোট গণনার প্রস্তুতি চলছিল। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা ওয়াহাব জামাল ও তাঁর ভাই মির্জা সোহেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। দুর্বৃত্তরা পুলিশের অস্ত্র ছিনতাইয়েরও চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছোড়ে।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা ওয়াহাব জামালকে গ্রেপ্তার করা হয়েছে।মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান প্রথম আলোকে জানান, সাধুপুরের ঘটনা ছাড়া উপজেলার সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে।