ব্যালটের মুড়িবই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন এলাকার ছোট চামতারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপারের মুড়িবইসহ আটটি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার শাহজাদপুর থানার পুলিশ এগুলো উদ্ধার করে। ওই কেন্দ্রে ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, এগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা বস্তায় ভরার সময় বাদ পড়েছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।