ব্যয় নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় ৭ লাখ টাকা। একই সঙ্গে প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭৫ হাজার টাকা। এ উপজেলার ৬ ইউনিয়নে ২ লাখের কম ভোটার থাকায় ওই খরচ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৬ মার্চ এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার ১ লাখ ৯০ হাজার ৬৭৪ জন। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি রাতে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ মারা যাওয়ায় ওই পদটি শূন্য হয়।