ব্যয়ভার নেওয়ার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চবিদ্যালয়ের অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী আরিফা আক্তার পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আরিফা গত সোমবার লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর ডেন্টাল কলেজের পরিচালক রবীণ খান আরিফার বাড়িতে যান। এ সময় তিনি আরিফার লেখাপড়ার যাবতীয় ব্যয়ভার গ্রহণের ঘোষণা দেন।